বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 03, 2026
বিনোদন
বিনোদন

প্রেক্ষাগৃহে আসছে অপুর ‘শিকার’

Published: July 03, 2026 at 11:34 AM
প্রেক্ষাগৃহে আসছে অপুর ‘শিকার’

বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’| নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে ˆতরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে| প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন| জানা গেছে, এই প্রোজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়| এরপর সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়| এই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালে| ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে বড় পর্দায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে| আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অপু বিশ^াসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে| এতে তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ| শুটিং শুরুর আগেই সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে| কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি ˆদ্বত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান&সি| গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই| এছাড়া আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে আরও একটি বিরহ ঘরানার গান থাকছে এই চলচ্চিত্রে| আরও জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পুরো ইউনিটের নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে|