বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 02, 2026
July 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Published: July 02, 2026 at 02:29 PM
জুলাই গণঅভ্যুত্থান  দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে| প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ওমর ফারুক|

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস, ছাত্র-জনতার ত্যাগ এবং একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে এই দিবসের তাৎপর্য তুলে ধরেন| দেশের অগ্রগতি ও উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা কথা তুলে ধরা হয়|

আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন|