রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ইসলামপুর নারী সমাবেশ অনুষ্ঠিত

Published: April 21, 2026 at 05:56 PM
ইসলামপুর নারী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|  মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়| 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা  সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস| অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ইসলামপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের

প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম| সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন| 

সমাবেশে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ ও কন্যা শিশুর প্রতি ˆবষম্য নিরসন, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন| নারী সমাবেশে শিক্ষকমন্ডলী, নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন|