রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ ৮ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ২

Published: April 21, 2026 at 05:24 PM
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ ৮ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও ৮ লক্ষাধিক টাকা উদ্ধারসহ ২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) ও  একই গ্রামের মো. এনামুল হকের মেয়ে মোসা. আমেনা খাতুন (২৭)। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে মো. শরিফুল ইসলাম ওরফে ভুট্টু ও মোসা. আমেনা খাতুনকে আটক করে। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫৮  গ্রাম হেরোইন এবং ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।