রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

হাম সন্দেহভাজন আরো ২৫ শিশু ভর্তি

Published: April 21, 2026 at 05:03 PM
হাম সন্দেহভাজন  আরো ২৫ শিশু  ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী হিসেবে আরো ২৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ছেলে ও ১২ জন কন্যাশিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদেরকে ভর্তি করা হয়। 

মঙ্গলবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন ৪৩ জন ছেলে ও ৪৯ জন কন্যাশিশুসহ ৯২ জন শিশু ভর্তি ছিল। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২৬ জন ছেলে ও ১৪ জন কন্যাশিশুসহ ৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৪ জন ছেলে ও ১ কন্যাশিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বতর্মানে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। তাদের মধ্যে ২৬ জন ছেলে ও ৪৬ জন কন্যাশিশু রয়েছে। 

হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি হবার পর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তৃতীয় তলায় ও নিচতলায় হাম আইসোলেশন কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছে।