রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮ ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
Printed on: July 26, 2026
June 01, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫

Published: June 01, 2026 at 12:24 PM
দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫

দক্ষিণ কোরিয়ার স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দেশটির প্রতিরক্ষা সংস্থা হানওয়া অ্যারোস্পেসের একটি কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন| রাজধানী সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে দেজিয়নে অবস্থিত হানওয়ার কারখানায় স্থানীয় সময় সকাল ১১টার দিকে কর্তৃপক্ষকে এই বিস্ফোরণের খবর জানানো হয়| খবর এএফপির|  দেজিয়ন ফায়ার হেডকোয়ার্টার্সের এক প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন| তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি| ইয়োনহাপ সংবাদ সংস্থাকে দেওয়া কর্তৃপক্ষের তথ্যমতে, বিস্ফোরণটি কারখানার ভেতরেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে|

হানওয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার একটি প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা, যা অস্ত্র, আর্টিলারি সিস্টেম এবং মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে| এর দেজিয়ন কেন্দ্রটি উন্নত অস্ত্র প্রযুক্তি এবং মহাকাশ-সম্পর্কিত সিস্টেমসহ গবেষণা ও উন্নয়নের উপর গুরুত্ব দেয়| হানওয়ার একজন প্রতিনিধি এএফপিকে বলেছেন, ঘটনার সঠিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নির্ধারণ করা যায়নি| এছাড়া আগুনও পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি|প্রেসিডেন্ট লি জে মিয়ং আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে|