রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮ ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
Printed on: July 26, 2026
June 01, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

শুভেন্দুর মন্ত্রিসভা সম্প্রসারণ, একসঙ্গে শপথ নিলেন ৩৫ বিধায়ক

Published: June 01, 2026 at 12:23 PM
শুভেন্দুর মন্ত্রিসভা সম্প্রসারণ, একসঙ্গে শপথ নিলেন ৩৫ বিধায়ক

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভা আরও বড় হলো| মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে ৩৫ জন বিধায়ক শপথ নিয়েছেন| নতুন মন্ত্রীদের অন্তর্ভুক্তির ফলে রাজ্য মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে| এর মধ্য দিয়ে রাজ্যে বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হলো|

সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার সদস্যরা, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা|

নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন| পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়াদের মধ্যে রয়েছেন তাপস রায়, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও এবং গৌরীশঙ্কর ঘোষ| স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ ও মালতী রাভা রায়|

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার অশোক দিন্দা, জোয়েল মুর্মু, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, সুমনা সরকার, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী ও উমেশ রাই|

মন্ত্রিসভা সম্প্রসারণের পর পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় অনুমোদিত সর্বোচ্চ ৪৪ সদস্যের মন্ত্রিসভার তুলনায় এখনও তিনটি পদ খালি রয়েছে| ফলে ভবিষ্যতে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে|

৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী| একই অনুষ্ঠানে দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া ও ক্ষুদিরাম টুডুও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন|

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভা গঠনে ভৌগোলিক ভারসাম্য, বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় করার চেষ্টা করেছে বিজেপি| জানা গেছে, নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়|

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৮টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি| এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে| পূর্ব ভারতে এটিকে বিজেপির অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে|

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস