সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮ ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
Printed on: July 27, 2026
May 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রতিযোগিতায় টিকতে হলে ইংরেজি, ম্যাথ ও প্রোগ্রামিংটা জানা জরুররি: চাঁপাইনবাবগঞ্জে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনারে অর্থনীতিবীদ বায়েজীদ সরকার

Published: May 30, 2026 at 03:00 PM
প্রতিযোগিতায় টিকতে হলে ইংরেজি, ম্যাথ ও প্রোগ্রামিংটা জানা জরুররি: চাঁপাইনবাবগঞ্জে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনারে অর্থনীতিবীদ বায়েজীদ সরকার


আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ক্যারিয়ার উন্নয়ন উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টা থেকে কালেক্টরেট  গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। গৌড়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর সহযোহিতায় এই সেমিারের আয়োজন করে রোল উত্তরিয়। 

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং আরওএলই-উত্তরিয়র প্রতিষ্ঠাতা মো. বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় (বিডা)তে  সহকারী পরিচালক ও (৪৬ তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত) মো. শরিয়তুল্লাহ। এছাড়াও আলোচনায় অংশ নেন,

আরওএলই ম্যানেজমেন্ট টিম এক্সিকিউটিভ ও আমেরিকান ব্রান্ড লে মেরিডিয়ানে কর্মরত আবু বাক্কার দেওয়ান অমি।

সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মো. তাজকির, বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃ ইউসুফ আলী,জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপের ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্না, জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় সুযোগপ্রাপ্ত মো. নূর আলম, কালেক্টরেট  গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ। আরো উপস্থিত ছিলেন আরওএলই সদস্য শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ, উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি,কন্টেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আতিক হাসানসহ অন্যরা। 

সেমিনারে চাকরির প্রস্তুতি,ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস প্রস্তুতি,বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী।

আরওএলই-উত্তরিয়র প্রতিষ্ঠাতা মো. বায়েজীদ সরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন বর্তমান পৃথিবীতে ৩ টা ভাষা আয়ত্ত্ব করা আবশ্যক। ইংরেজি, ম্যাথ বা স্ট্যাট এবং তৃতীয়টি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তিনি আরো বলেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হেরে যেতে শিখে নি। আমরা সবসময় জিতি। 

মালেশিয়ায় মাস্টার্স সম্পূর্ণ করা দেওয়ান অমি বলেছেন প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশে প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রী  পড়াশুনা করতে যান। বর্তমানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকেও বিদেশে যাওয়ার হার বেড়েছে।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তা মো. শরিয়তুল্লাহ জানান তরুণদের স্বপ্ন হতে হবে বড়, সেই সঙ্গে চায় সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক পরিশ্রম।

বক্তারা বলেন,উত্তরবঙ্গের শিক্ষার্থী ও জনগণ এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে আরওএলই-উত্তরিয় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, চাকরির প্রস্তুতি, বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. ইউসুফ আলী বলেছেন ধৈর্য আর ধারাবাহিক অনুশীলন যে কেউকে সেরা বানাতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. ইউসুফ আলী বলেছেন ধৈর্য আর ধারাবাহিক অনুশীলন যে কেউকে সেরা বানাতে পারে।

উত্তরিয়’র অধীনে আরওএলই ব্যাংকারস ফোরাম  এবং আরওএলই বিজনেস ফোরাম সমানতালে কাজ করছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।

আয়োজকরা জানান, আরওএলই উত্তরিয় ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরি,দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট প্রকাশ করা হয়,যা থেকে উপকৃত হচ্ছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিজীবী। ভবিষ্যতে উত্তরবঙ্গের ঘরে ঘরে শিক্ষার আলো ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।