সোমবার ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 17, 2026
May 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ভোলাহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

Published: May 30, 2026 at 02:16 PM
ভোলাহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভোলাহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে  বিএনপি ও অঙ্গসংগঠন ভোলাহাট উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা। 

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহম্মদ মাসুম, বিএনপি জামবাড়ীয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও  জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন, উপজেলা বিএনপির নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট জিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময়  উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।