বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
May 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করার আহ্বান শাহীন শওকতের

Published: May 30, 2026 at 01:36 PM
জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করার আহ্বান শাহীন শওকতের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শহীন শওকত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমরা সবাই বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলি, কিন্তু তাঁর আদর্শ আমরা কতটা পালন করি। আজ সময় এসেছে, জিয়াউর রহমানের আদর্শ কী ছিল, তিনি কিভাবে দেশ পরিচলনা করেছিলেন, তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য কি কি করে গেছেন তা জানার বোঝার এবং পালন করার। 

শনিবার (৩০ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাহীন শওকত আরো বলেন-১৯৭৫ এর পট পরিবর্তনের পর দেশে যখন চরম বিশৃঙ্খলা বিরাজ করছিল তখন জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃরুদ্ধার করেছিলেন। তিনি ছিলেন গণ মানুষের নেতা, তিনি মাইলের পর মাইল পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম ঘুরে কৃষক, দিন মজুরের খবর নিয়েছেন, হাওয়ার ঘরে মানুষের খবর নিয়েছেন, তিনি শ্রমিকের খবর নিয়েছেন, মানুষের খাবার ব্যবস্থা করেছেন। তিনি ছিলেন একজন সৎ মানুষ। তাই আমাদের বিবেকের কাছে আজ প্রশ্ন করতে হবে, আমাদের সৎ থাকতে হবে। 

সভায় তিনি আরো বলেন জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ স্বাধীন হত না। তিনি কালুরঘাটে স্বাধীনতার ঘোষণা েদিয়েছেলেন। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডবোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াতুতদ্দৌলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, এম মজিদুল হক, ওবায়েদ পাঠান, ইয়াজদানী জর্জ, জেলা মহিলা দলের সভানেত্রী দিলশাদ তাহমিনা মিম, শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন অপু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমনসহ অন্যরা। আলোচনা সভা শুরুর পূর্বে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।