বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
May 29, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের উদ্যোগ: গরীবদের জন্য ৬৫ গরু কোরবানি, মাংস বিতরণ

Published: May 29, 2026 at 10:13 AM
চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের উদ্যোগ: গরীবদের জন্য ৬৫ গরু কোরবানি, মাংস বিতরণ

পবিত্র ঈদুল আজহায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) নির্বাচনী এলাকার কোরবানি দিতে না পারা গরীব মানুষদের জন্য ৬৫টি গরু কোরবানি দিয়ে মাংস বিতরণ করা হয়েছে| এই আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে এই কোরবানি দেয়া হয়| শুক্রবার সকাল থেকে জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ প্রাঙ্গণে ৪০টি গুরু  কোরবানি করে মাংস বিতরণ শুরু হয়| এক পর্যায়ে সংসদ সদস্য নিজে সেখাপনে হাজির হন| সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম,, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ|

এসময় নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, আমার নির্বাচনী এলাকার যেসব মানুষ কোরবানি দিতে পারেননি তাদের তালিকা করে মোট ৬৫টি গরু কোরবানি দিয়ে সেইসব মানুষদের প্রত্যেককে ২ কেজি করে মাংস দেয়া হচ্ছে| এটা প্রচাপরের বিষয় না হলেও ডোনারদের আকৃষ্ট করার জন্য এর ব্যা&পক প্রচার দরকার আছে| কেননা এর মাধ্যমে আরো অনেকে হয়ত উদ্বুদ্ধ হবেন|

এদিকে মাংস পেয়ে সংসদ সদস্যের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা।