বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 19, 2026
May 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 28, 2026 at 11:20 AM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত বুধবার ৬ জনকে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ১জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার ঈদের দিন (২৮ মে) সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন জেলা হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১৫ জন। নতুন ভর্তি ৮ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন শিশু রোগী ভর্তি আছে। 

অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪১ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।