মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
May 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন

Published: May 28, 2026 at 11:12 AM
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে জেলার প্রায় ৬শ ঈদগাহে বৃহস্পতিবার (২৮ মে) ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলাশহরে ফকিরপাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। অন্যদিকে পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার অন্য ঈদগাহগুলোতে ঈদগাহ পরিচালনা কমিটি সময় নির্ধারণ করে।

ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুক্তার আলী। এই জামায়াতে অংশ নিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। 

এদিকে শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে সকাল ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এই জামায়াতে অংশগ্রহণ করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পটরিচালক এবং দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদগাহগুলোয় সকল শ্রেণী ও পেশার মানুষ নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে খুৎবার পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। 

অন্যদিকে জেলা তিনজন সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

ঈদের নামাজ আদায়ের পর জেলাবাসী আল্লাহর সন্তষ্টির আশায় কেউ গরু তো কেউ ছাগল কোরবানি করেন। 

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা জানিয়েছিলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহ রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি । তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।

এদিকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন-ঈদকে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েয়ে। শান্তিপূর্ণ পরিবেশ  জেলার ধর্মপ্রাণ মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।