মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েক স্থানে ঈদুল আজহা উদযাপন

Published: May 27, 2026 at 12:01 PM
সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েক স্থানে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলার কয়েকটি গ্রামের নির্দিষ্ট কিছু পরিবার ও মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকালে জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানি দেন তাঁরা।

জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জেলার তিনটি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। এই জামায়াতে বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ কয়েকটি গ্রামের কিছু পরিবার এই ঈদ উদযাপনে শামিল হন। 

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। পুরো গ্রামের মানুষ না হলেও, নির্দিষ্ট কিছু পরিবার কোরবানির  ঈদ উদযাপন করেন।