মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ঈদকে সামনে রেখে জমজমাট ফ্রিজের ভালো

Published: May 27, 2026 at 11:22 AM
ঈদকে সামনে রেখে জমজমাট ফ্রিজের ভালো

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমগুলোতে ফ্রিজ ডিপ ফ্রিজ বিক্রি ভালোই হয়েছে। সরাবছর টুকটাক বিক্রি হলেও ঈদকে সামনে রেখে বিক্রি বেড়ে যায় বলে বিক্রয় কর্মীরা জানিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি বলেও তারা জানান। তবে গতবারের চেয়ে এবারের একটু কম বিক্রি হয়েছে বলে তারা জানান। তবে ঈদকে সামনে রেখে বিক্রির যে লক্ষ্যছিল তা পূরণ হয়ে গেছে বলেও অনেকে জানিয়েছেন। 

বুধবার দুপুরে জেলা শহরের বিভিন্ন শো-রুম ঘুরে এবং বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদকে ঘিরে বিক্রি বেড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজে বিশেষ ছাড়ের সুযোগ দেয়া হয়েছে। বিক্রেতারা বলছেন, বছরের অন্য সময়ের তুলনায় দুই ঈদকে ঘিরেই সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়।

শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত এলজি’র শোরুমে কথা হয় সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুলকার নাইনের সঙ্গে। তিনি জানান, এলজি ফ্রিজ ৬৪ হাজার ৯০০ টাকা, বাটারফ্লাই ৩২ হাজার ২০০ টাকা থেকে ১ লাখ ৩৯ হাজার টাকা এবং হায়ার ডিপফ্রিজ ৩৪ হাজার টাকা থেকে ৬৯ হাজার টাকা বিক্রি হচ্ছে। বিক্রি ভালোই হয়েছে, তবে গতবারের তুলনায় এবার একটু কম বলে তিনি জানান। 

এলাকার সনি র‌্যাংগ, এর বিক্রয় কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ১৭০ লিটার র‌্যাংগস ফ্রিজ ৩২ হাজার ৪০০ টাকা, ৩৫৬ লিটার র‌্যাগস ফ্রিজ ৫৬ হাজার ৯০০ টাকা, ৩৫৮ লিটার ডায়ু ব্র্যান্ড ফ্রিজ ৬৫ হাজার ৯০০, ৩৭৭ লিটার ৭০ হাজার ৯০০টাকা। তবে ১০ শতাংশ ছাড়েরর সুযোগ রয়েছে বলেও তিনি জানান। 

এছাড়া সিঙ্গারের শো-রুমে এক ক্রেতা জানান, একটি ফ্রিজ তিনি ৩২ হাজার টাকা কয় করলেন। 

অন্যদিকে যমুনা, ওয়াল্টন, মিনিস্টারসহ অন্যান্য কোম্পানির ফ্রিজও বিক্রি হতে দেখা গেছে।