মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
May 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ

Published: May 27, 2026 at 10:31 AM
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে ১৫০ জন দুস্থ মানুষের মধ্যে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) উপজেলা পরিষমের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক সুবিধাভোগীকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে এই টাকা বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সরকারিভাবে দুস্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল।

বর্তমান সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণেই আজ বিরোধী দলের সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।”

তিনি আরো বলেন, “এবার যারা এই সুবিধা পেয়েছেন, আগামীতে যাতে অন্য দুস্থ ব্যক্তিরা অগ্রাধিকার পান সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।” সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের কাছে শতভাগ পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান এবং নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং পর্যায়ক্রমে উপজেলার সকল প্রকৃত অভাবী মানুষকে সরকারি সহায়তার আওতায় আনার প্রতিশ্রুতি দেন।