মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
May 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Published: May 26, 2026 at 12:39 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশ রক্ষা, সবুজায়ন এলাকা বৃদ্ধি এবং তরুণ সমাজের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন “তুমিই বাংলাদেশ” এর উদ্যোগে রহনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী ‘সোমবারের গরুর হাট’ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা পিজি হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. সেলিম রেজা, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টিআরসিই)-এর প্রধান তৌহিদ সারোয়ার, চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ারসহ অন্যরা। 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন তারা।

এদিকে আয়োজকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রধান উপাদান হলো বৃক্ষ। কিন্তু মানুষের অবহেলা ও নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে দিন দিন কমে যাচ্ছে গাছপালার সংখ্যা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পৃথিবীর অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ থাকলেও প্রয়োজনের তুলনায় তা এখনও যথেষ্ট নয়। তারা আরো বলেন, “আমাদের এ কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয় বরং তরুণদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করা। তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘তুমিই বাংলাদেশ’-এর মূল লক্ষ্য। এছাড়া আলোচনা সভায় বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপনের অংশ হিসেবে সাইকেল ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাইকেল চালালে ধোঁয়ামুক্ত পরিবেশ বজায় থাকে, জ্বালানি সাশ্রয় হয় এবং তুলনামূলকভাবে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমে। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।