বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেনসিডিল জব্দ

Published: May 26, 2026 at 12:37 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার চাঁড়ালডাঙ্গার সিকান্দার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। 

১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ফেনসিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, গভীর রাতে চাঁড়ালডাঙ্গা বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেয়ার সময় ওই বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার কবিরুল ইসলাম সিকান্দোর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩০ বোতল ভারতীর ফেনসিডিল জব্দ করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে জব্দ করা ফেনসিডিল গোমস্তাপুর থানায় জমা দেয়ার হবে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন।