বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জ ও ভোলাহাটে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ

Published: May 26, 2026 at 12:35 PM
শিবগঞ্জ ও ভোলাহাটে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি। চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক ২টি অভিযানে এই ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। 

বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির অধীন তেলকুপি বিওপি’র ১টি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান চালায়। অভিয়ানে মালিকবিহীন ১২টি এবং সোমবার দিবাগত গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র অপর একটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আরো ১৭টি মোবাইল ফোন জব্দ করে। এ সময় চোরাকারবারী দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।