মঙ্গলবার ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: May 26, 2026
May 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি

Published: May 26, 2026 at 12:33 PM
শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অফিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি। সোমবার দিবাগত রাত পৌনে ১টা থেকে মঙ্গলবার ভোর সোয়া ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, মনোহরপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। অন্যদিকে রঘুনাথপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।  

বিজিবি আরো জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৮৬ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান  এসব তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সজাগ রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।