বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 26, 2026 at 12:29 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমে আসছে আক্রান্তের সংখ্যা। গত সোমবার ৬ জনকে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন জেলা হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১৩ জন। নতুন ভর্তি ৬ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন শিশু রোগী ভর্তি আছে। 

অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৩১ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।