বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

Published: May 25, 2026 at 01:11 PM
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

‘গণভোট এবং জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির-এনসিপির মিথ্যাচার’র প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ মিছিল ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল|

সোমবার বিকালে সদর ও পৌর স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে|  

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় শেষ হয়| 

মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব মো. বাবর আলী রুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওয়াকিলুর রহমান ওয়াকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন ও সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজসহ অন্যরা অংশ নেন|

মিছিল শেষে নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ করা হয়|