বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

Published: May 25, 2026 at 11:43 AM
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে| এরই মধ্যে সোমবার থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে| 

রবিবার বিকেল থেকেই নাড়ির টানে গ্রামের বাড়িতে ঈদ উদ&যাপনের জন্য রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই| চাঁপাইনবাবগঞ্জেও আসতে শুরু করেছেন এখানকার মানুষরা| 

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনের জন্য এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন| গত ২০ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জেলাশহরে পবিত্র ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭টায় ফকিরপাড়া ঈদগাহ ময়দানে প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে| অন্যদিকে পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে| এছাড়া জেলার অন্য ঈদগাহগুলোতে ঈদগাহ পরিচালনা কমিটি সময় নির্ধারণ করবে|

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা জানিয়েছিলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা| এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে| তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও জানা গেছে| 

ঈদের নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দিবেন| তবে জনসাধারণের চলাচল ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রাস্তার পাশে যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করা না হয় এবং উচ্ছ্বিষ্টগুলো (রক্ত, হাড় ও বর্জ্য) যেন মাটির নিচে পুঁতে ফেলা এবং বর্জ্যগুলো যেন দ্রুত অপসারণ করা হয় সে বিষয়েও ওই প্রস্তুতিমূলক সভায় আহ্বান জানানো হয়| 

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে| তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট  বিভাগ খোলা থাকবে|

গত ২০ মে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে| তবে এই সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে|