বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে মতবিনিময়

Published: May 25, 2026 at 11:41 AM
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল সোমবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়| 

‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এই সভার আয়োজন করা হয়| 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিএনপি নেতা মবিনুর রহমান মিয়া, তারিক আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব ইয়াজদানী জর্জ, জেলা মহিলা দলের আহ্বায়ক দিলশান তাহমিনা মিমি, জেলা জাসাস’র সভাপতি জোনাব আলী, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব নূরে আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিলুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ|