শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গৃহশিক্ষিকা মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন

Published: May 24, 2026 at 02:04 PM
গৃহশিক্ষিকা মরিয়ম হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের হত্যাকারীদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে| রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “এলাকাবাসী ও সর্বস্তরের মানুষ”-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়| 

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সমতা নারী উন্নয়ন সংস্থার পরিচালক ও নিহতের আত্মীয় আকসানা খানম, এলাকাবাসী আব্দুল করিম, আবু সাঈদ ও নিহতের ছেলে মোবারক হোসেনসহ অন্যরা| 

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশকে ধন্যবাদ দেন| পাশপাশি মরিয়ম বেগমের হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে কঠোর শাস্তির দাবি জানান| 

মানববন্ধনে এলাকার নারী-পুরুষরা অংশগ্রহণ করেন| 

উল্লেখ্য, গত ১৯ মে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় (অধিরের মোড়) সুমির বাড়ি থেকে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ| নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী|

এ ঘটনায় সুমিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ| গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার সুমাইয়া আক্তার সুমি (২৮), তার স্বামী মো. রুবেল হোসেন (৩৫), তার শ্বশুর আনোয়ার হোসেন (৫৫) ও রাজারামপুর মাস্টারপাড়ার ছবি সাহার ছেলে স্বর্ণকার শ্রী দীপক সাহা (৩৫)| 

এর মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোরিক্তমূলক জবানবন্দি দিয়েছেন মরিয়ম বেগম মামলায় গ্রেপ্তার গৃহবধূ সুমাইয়া আক্তার সুমি| কাঠের বাটাম দিয়ে আঘাত করে তিনি মরিয়মকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন| চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে গত বুধবার সন্ধ্যায় ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়| 

গত বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছিলেন| 

ওয়াসিম ফিরোজ জানিয়েছিলেন, সুমির মেয়েকে ৫ বছর যাবৎ প্রাইভেট পড়াতেন মরিয়ম বেগম| তিনি গত ১৮ মে প্রাইভেট পড়াতে গিয়ে ছেলের ল্যাপটপ কেনার জন্য সুমির কাছে কিছু টাকা ধার চান| কিন্তু টাকা না থাকায় দিতে পারেননি সুমি| পরে মরিয়ম বেগম তার কানের দুটি স্বর্ণের দুল বিক্রির জন্য সুমিকে দেন| ওই দুল দুটি সুমি ১২ হাজার টাকায় বিক্রি করেন স্র্ণবকার দীপক সাহার কাছে| ওই টাকা থেকে ৫ হাজার টাকা ব্যক্তিগত কাজে খরচ করেন সুমি| মরিয়ম পরে সুমির কাছে টাকা চায়লে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়| একপর্যায়ে বাড়িতে থাকা কাঠের বাটাম দিয়ে মরিয়মকে আঘাত করেন সুমি| এসময় মরিয়ম বেগম চিৎকার করলে সুমি তাকে শ্বাসরোধ করে হত্যা করে| হত্যার পর একটি রেকসিনে জড়িয়ে মরিয়মের মরদেহ প্রথমে শয়নকক্ষের খাটের নিচে রাখেন সুমি| পরে মরদেহটিকে বস্তার মধ্যে ভরে ঘরের বাইরের একটি খড়ির ঘরের পাশে রাখেন| রাতে সুমি তার স্বামী ও শ্বশুরকে ঘটনাটি জানান| অন্যদিকে স্বর্ণকার দীপক সাহাও সুমির কাছ থেকে দুল কেনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন|

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানিয়েছিলেন, হত্যায় ব্যবহৃত কাঠের বাটাম, মরিয়মের এক জোড়া কানের দুল ও দুল বিক্রির ৭ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ| মরদেহ উদ্ধারের পর তার ছেলে মোবারক হোসেন বাদী হয়ে ওই দিনই সদর থানায় হত্যা মামলা দায়ের করেন|

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন রবিবার দুপুরে জানান, মরিয়ম বেগম হত্যা মামলায় ৪ জন আসামির ৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে|