বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এবার নাটোরে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কর্মশালা

Published: May 24, 2026 at 01:59 PM
এবার নাটোরে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কর্মশালা

নাটোরে “গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| রবিবার নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়|

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ) এই কর্মশালার আয়োজন করে| 

বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম, নাটোর জেলা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. শামিম ইকবাল, বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু|

কর্মশালার মূল আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্যবিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম| 

কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করা এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়| 

এই সময় বিষয়টি মেনে আম উৎপাদনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ী| 

কর্মশালায় আমচাষি ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন| 

এর আগে গত শক্রবার নওগাঁয় অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়|