বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ক্লাব ক্যাটাগরিতে বিসিবির কাউন্সিলর হলেন মাহবুব আলম

Published: May 24, 2026 at 01:49 PM
ক্লাব ক্যাটাগরিতে বিসিবির কাউন্সিলর হলেন মাহবুব আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হয়েছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম| ক্লাব ক্যাটাগরিতে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে তিনি কাউন্সিলর হন| 

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর খসড়া ভোটার তালিকা থেকে এই তথ্য জানা গেছে| 

জানা গেছে, মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন| এর আগে দাতা হিসেবে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন তিনি| 

ক্রীড়াঙ্গনের পাশাপাশি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন মাহবুব আলম| ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন| বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন| 

কাউন্সিলর হওয়ায় মাহবুব আলম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন| 

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ¯^ীকৃতি হিসেবে ২০২৩ সালে মাহবুব আলম শিল্প উৎপাদন ক্যাটাগরিতে কমার্সিয়াল ইম্পর্টেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত হন| সিআইপি (শিল্প) নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০২১ সালের অবদানের জন্য সারাদেশ থেকে তিনিসহ ৪৪ জনকে সিআইপি নির্বাচিত করে ২০২৩ সালের ৩ এপ্রিল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার|