বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামে’র মানববন্ধন

Published: May 24, 2026 at 01:48 PM
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামে’র মানববন্ধন

‘ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের প্রতিবাদে’ এবং ইসলামী ব্যাংকগুলো থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে| রবিবার দুপুরে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামে’র আয়োজনে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|

এসময় বক্তারা বলেন, “ব্যাংক লুটেরাদের পুনরায় ফিরে আসার সুযোগ দিতে যে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬’ করা হয়েছে, তা বাতিল করতে হবে| কোনো অবস্থাতেই ব্যাংক লুটেরা এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দেয়া যাবে না|” বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বক্তারা সরকারের কাছে দাবি জানান|

মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা ‘ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করো’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল করো’, ‘এস আলম নো মোর’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন|