ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন| গত শনিবার পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন| সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ˆবঠক করছেন| মাচাদো বলেন, ‘আমি প্রার্থী হব|’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা-সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী| তার বিশ্বাস, এসব উদ্যোগ শেষ পর্যন্ত নির্বাচনের পথ ˆতরি করবে| মাচাদো বলেন, এখানে একটি লক্ষ্যই রয়েছে| আর তা হলো- আমাদের দেশকে মুক্ত করা এবং স্বাধীন ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা, যেখানে সব ভেনেজুয়েলাবাসী ভোট দিতে পারবেন| তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর বিশ্বস রাখি, আস্থা রাখি ও অর্জিত অগ্রগতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই|’ এখনও পানামায় অবস্থানকালে মাচাদো দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এবং জাতীয় পরিষদে সফর করবেন| ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, ৩ জানুয়ারি মার্কিন বাহিনী মাদুরোকে আটক করার পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে| তবে এখনও কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
Printed on: August 17, 2026
May 24, 2026
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026