মাত্র দেড় ফুট জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে গড়িয়েছে| দুই পক্ষের সেই সংঘর্ষে পিটিয়ে হত্যা করা হয়েছে দুইজনকে| আহত হয়েছেন আরও বহু মানুষ| ভারতের বিহার রাজ্যে ঘটা এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য| সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বিহার রাজ্যের ভোজপুর জেলায় মাত্র দেড় ফুট জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন| এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় এক ডজন মানুষ| জেলার চরপোখরি থানার মাদাই গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে| নিহতরা হলেন ৩০ বছর বয়সী রাধেশ্যাম সিং এবং ৭২ বছর বয়সী রাজনাথ সিং| তারা দুজনই গ্রামের ১২ ন¤^র ওয়ার্ডের বাসিন্দা| পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়| এতে নিহতদের মাথা, বুক ও গলায় গুরুতর আঘাত লাগে| স্থানীয়দের ভাষ্য, বিতর্কিত ওই ছোট্ট জমি নিয়ে প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল| গত শুক্রবার বিরোধপূর্ণ জায়গায় ইটের কাঠামো নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়| পরে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়| হামলায় কয়েকজন নারীও আহত হয়েছেন| আহতদের প্রথমে চরপোখরি প্রাথমিক ¯^াস্থ্যকেন্দ্রে নেয়া হয়| পরে উন্নত চিকিৎসার জন্য তাদের আরা সদর হাসপাতালে পাঠানো হয়| নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমি ছাড়ার জন্য তাদের হুমকি দিয়ে আসছিল| রাজনাথ সিংয়ের আত্মীয় জলন্ধর সিং অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে ঢ়ুকে হামলা চালায়| তবে অপর পক্ষের রামদেব সিং দাবি করেন, সরকারি জরিপ কর্মকর্তার মাধ্যমে জমি মাপজোখের পর সেখানে নির্মাণকাজ চলছিল| সেই সময়ই বিরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে| এদিকে ঘটনার পরপরই পুলিশ গ্রামে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে আরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়| ভোজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, জমি নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে| দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে| নিহত রাধেশ্যাম সিং টাটার একটি রোলিং কোম্পানিতে কাজ করতেন| সম্প্রতি তিনি গ্রামে ফিরেছিলেন| তার স্ত্রী ও দুই ছোট সন্তান রয়েছে| অন্যদিকে রাজনাথ সিংয়ের পরিবারে রয়েছেন তার স্ত্রী ও ছেলে| এই ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে| নতুন করে উত্তেজনা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
Printed on: August 17, 2026
May 24, 2026
আন্তর্জাতিক
ভারতে মাত্র দেড় ফুট জমি নিয়ে বিরোধের জেরে ২ জনকে হত্যা
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026