২০২০ সালে যুক্তরাষ্ট্রের হাতে ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরাকের এক ব্যক্তি| নিউইয়র্ক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া| প্রতিবেদনে বলা হয়, সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, ৩২ বছর বয়সী ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যাকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন এবং তার কাছে ফ্লোরিডায় থাকা ট্রাম্পের বাড়ির একটি নকশাও ছিল| নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান সোলেইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে আল-সাদি মার্কিন প্রেসিডেন্টের পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল| আর তাকে প্রশিক্ষণ দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)| ওয়াশিংটনে ইরাকি দূতাবাসের সাবেক ডেপুটি মিলিটারি অ্যাটাশে এনতিফাধ কানবার জানান, সোলেইমানির মৃত্যুর পর আল-সাদি ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিল| প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-সাদি ফ্লোরিডার সেই ছিটমহলটির একটি মানচিত্র পোস্ট করেছিলেন যেখানে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের একটি বাড়ি রয়েছে| এর সাথে আরবিতে একটি হুমকিও ছিল| আল-সাদিকে ১৫ মে তুরস্কে গ্রেপ্তার করা হয় এবং প্রত্যর্পণ করা হয় যুক্তরাষ্ট্রে| তার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রয়েছে ১৮ হামলা| এর মধ্যে হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগও রয়েছে| প্রতিবেদনে তাকে কাতাইব হিজবুল্লাহ এবং আইআরজিসি উভয়েরই একজন কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি আমস্টারডাম, লন্ডন, টরন্টো, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের ঘটনাসহ মার্কিন ও ইহুদিভিত্তিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সাথে যুক্ত ছিলেন| গণমাধ্যমটি আরও জানিয়েছে, আল-সাদি আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে এবং জঙ্গি গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ধর্মীয় ভ্রমণ সংস্থাকে আড়াল হিসেবে ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে| নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো সাড়া দেয়নি| প্রতিবেদন অনুসারে, আল-সাদির একজন আইনজীবীও পত্রিকাটির মন্তব্যের অনুরোধে সাড়া দেননি| বর্তমানে আল-সাদিকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নির্জন কারাবাসে রাখা হয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
Printed on: August 17, 2026
May 24, 2026
আন্তর্জাতিক
ট্রাম্প কন্যাকে হত্যার পরিকল্পনা: তুরস্কে আটক এক ব্যক্তি
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026