রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

Published: May 23, 2026 at 03:13 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু.  মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজমাইন মাহতাব, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমানসহ অন্যরা।

এসময় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত মতবিনিময় করেন জেলা প্রশাসক। 

এর আগে উপজেলা পরিষদের লাইব্রেরি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।