শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
বিএনপি জনগণের জন্য কাজ করছে : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১০ শিশু ভর্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে বেচাকেনা শুরু চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু অভিবাসন সমন্বয় কমিটির সভায় বিদেশগামীদের বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জেলা প্রশাসকের
Printed on: May 23, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

Published: May 23, 2026 at 03:09 PM
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সাবেক এমপি হারুনুর রশীদ। শনিবার বিকেলে জেলা পরিষদে ঈদসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ হাজার ২০০ গরিব, দুস্থ, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এই ঈদসামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। 

জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদ এই ঈদসামগ্রী বিতরণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ঈদসামগ্রী বিতরণ করেন হারুনুর রশীদ। 

বিতরণকালে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক ও ময়দুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা।