রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১০ শিশু ভর্তি

Published: May 23, 2026 at 03:03 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১০ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার ১১ জনকে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন হাম সন্দেহভাজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জনকে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে ভর্তি করা হয়েছে। 

শনিবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ২৮ জন, নতুন ভর্তি ১০ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩৪ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শিশু রোগী ভর্তি আছে। 

অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪১০ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়। আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে।