রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

Published: May 23, 2026 at 03:01 PM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ ব্যবস্থাপনা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার উপজেলার মুসলিমনগর দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ) এই কর্মশালার আয়োজন করে। 

বিএমপিএমএ সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুসলিমনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আফতাব উদ্দীন, বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। কর্মশালার মূল আলোচক ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্যবিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। 

কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিক্যালমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করা এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এই সময় বিষয়টি মেনে আম উৎপাদনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ী। 

কর্মশালায় আমচাষি ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।