রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে বেচাকেনা শুরু

Published: May 23, 2026 at 02:52 PM
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে বেচাকেনা শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম আমবাজার ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে এর উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে ভোলাহাট আম ফাউন্ডেশনের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সানাউল মোর্শেদ, আম ফাউন্ডেশনের সহসভাপতি ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, সহসভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. কামাল উদ্দিন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহানসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মুনসুর আলী।

এসময় ভোলাহাট আম ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, সুধী, আম ব্যবসায়ী, চাষি, আড়তদাররা উপস্থিত ছিলেন। 

এই উদ্বোধনের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলার সুস্বাদু আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হলো।