শুক্রবার ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 22, 2026
May 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রামিশাসহ দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Published: May 22, 2026 at 02:15 PM
রামিশাসহ দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

রাজধানীর পল্লবীর শিশু রামিশাসহ দেশে ঘটে যাওয়া সব ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে| ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা| অন্যদিকে শুক্রবার বাদ জুমা রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে| 

শুক্রবার বিকেল ৪টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বন্ধ সভা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ|

এসময় বক্তব্য দেন ‘জাগো নারী বহ্নিশিখা’র সভাপতি ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন,  সমাজসেবী ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম,  জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আ¤ি^য়া সাগর, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, কোল ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী রুমালী হাসদা, সচেতন নারী শওকত আরা আনজুম, লিপি রাই, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ অন্তর, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজ¯^ প্রতিবেদক আনোয়ার হোসেন| সঞ্চালনা করেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর|

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে| এতে আমরা উদবিগ্ন| এসব প্রতিহত করতে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে| আইনের সুশাসন বাস্তবায়ন করতে হবে| এসব অপরাধের প্রতিবাদ জানাতে যেকোন সময় আমাদের আন্দোলনে নামতে হবে|

অন্যদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্র-জনতা| একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যারও তীব্র প্রতিবাদ জানান তারা|

শুক্রবার দুপুর ২টার দিকে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়|

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা দেশে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান| এ সময় তারা অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইন সংশোধনের জোর দাবি জানান|

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, মুত্তাসিন বিশ্বাস, সাব্বির আহমেদ, আব্দুল্লাহ আল হাদি, মাহিম খান, পলাশ ও আলী আকবরসহ আরো অনেকে|