রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Published: May 20, 2026 at 02:15 PM
চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণনিরাপদ রাখবো সম্পদ জীবন। সেবার এই ব্রত নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফায়াস স্টেশন বর্ণাঢ্য ্যালি, আলোচনা সভা এবং আধুনিক উদ্ধার সরঞ্জামের কিছু চমৎকার চিত্র প্রদর্শনীর আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপরিচালক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

জনসচেতনতা বৃদ্ধি আর নিরাপদ বাংলাদেশ গড়ার এই মহৎ উদ্যোগে সবার সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।