সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 27, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

Published: May 20, 2026 at 01:56 PM
বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে| বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| 

নবাবগঞ্জ সরকারি কলেজের প্রবাহ সাহিত্যগোষ্ঠী এসব আয়োজন করে|

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সহিদ উদ্দীন আল হাসান| বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম এবং কবি ও কথাসাহিত্যিক ড. শহীদ সারওয়ার আলো|

অনুষ্ঠানের শুরুতে বাংলা বিভাগের প্রধান মো. গোলাম মোস্তফা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল সাহিত্য ও দর্শনের ওপর আলোচনা শুরু করেন| 

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহা. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা বিশ্বকবি ও জাতীয় কবির সাহিত্য ভাবনা, দর্শন, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উভয় কবির গান ও কবিতার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন| 

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়|