রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দুই দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করলো ‘জন নায়াগন’ এবার লক্ষ্মীপুরে যাচ্ছে ‘ইত্যাদি’ ক্লোজ-আপ ছবিতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি
Printed on: July 26, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গৃহশিক্ষিকা নিহতের ঘটনায় মামলা দায়ের : তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ

Published: May 20, 2026 at 01:48 PM
গৃহশিক্ষিকা নিহতের ঘটনায় মামলা দায়ের : তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম (৫০) নামে নিহত গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে| নিহতের ছেলে বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে মামলাটি দায়ের করেন| 

এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ| 

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি জানিয়েছেন| 

গ্রেপ্তারকৃতরা হলেন— বাড়ির মালিক রুবেল ও তার স্ত্রী সুমি এবং দিপক নামের এক ¯^র্ণকার|

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিরনেংড়া মোড় এলাকার চৌকাপাড়ার একটি বাড়ি থেকে ওই গৃহশিক্ষিকার মরদেহটি উদ্ধার করা হয়| নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী| তিনি বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন|

এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রুবেল ও তার স্ত্রী সুমি এবং দিপক নামের এক ¯^র্ণকারকে পুলিশ হেফাজতে নেয়া হয়|