একসময় ভালোবাসার গল্পে এক হয়েছিলেন তারা। সময়ের সঙ্গে সেই সম্পর্কে ছেদ পড়লেও বিচ্ছেদের পরও আইনি বিরোধে জড়িয়ে ছিলেন হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। অবশেষে ফ্রান্সে একসঙ্গে কেনা ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রিকে কেন্দ্র করে চলা দীর্ঘ বিরোধ আদালতের বাইরে মিটিয়ে নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে সমঝোতার কথা জানান দুই তারকার প্রতিনিধিরা। তবে চুক্তির শর্ত কিংবা আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের কথা ভেবে আমড়া আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিয়েছি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’ ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় কাছাকাছি আসেন পিট ও জোলি। সে সময় জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহিত ছিলেন পিট। পরে জোলির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি একসময় হলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতিতে পরিণত হয়। এক যুগের বেশি সময় একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ছয় সন্তান রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তবে বিচ্ছেদের পরও ফ্রান্সের ওয়াইনারিটির মালিকানা নিয়ে বিরোধ থামেনি। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে সম্পত্তিটির মালিকানা, নিয়ন্ত্রণ এবং অংশীদারত্ব নিয়ে তাদের বিরোধ আরও জটিল হয়ে ওঠে। ওয়াইনারিটি ফ্রান্সে অবস্থিত হলেও এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত এবং আগের পারস্পরিক সমঝোতার ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের অবস্থান ছিল ভিন্ন। সেই বিরোধই শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। জোলি ওয়াইনারিতে নিজের অংশ ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করেন। পিটের অভিযোগ, এ বিক্রির মাধ্যমে তাদের মধ্যে থাকা পারস্পরিক সম্মতির চুক্তি লঙ্ঘন করা হয়েছে। এ নিয়ে মামলা করেন তিনি। জবাবে পিটের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জোলি; তাঁর অভিযোগ, পিট প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছেন। আদালতে জমা দেওয়া নথিতে জোলির আইনজীবী দল আরও দাবি করে, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তার অংশ কিনে নিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং আরেক সন্তানকে আঘাত করার অভিযোগও ওঠে পিটের বিরুদ্ধে। তবে এসব অভিযোগে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ খাতে মোট জনসংখ্যার ২৭ শতাংশের কর্মসংস্থান
সন্দেহভাজন আরো ৪ হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০ জন ছাড়পত্র ১১ জনকে, ভর্তি রোগী ৫৩ জন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
এসআরবি’র অভিযানে ভোলাহাটে জব্দ নেশাজাতীয় সিরাপ গ্রেপ্তার একজন
Insights for a Modern Industry 1795841716
Insights for a Modern Industry 1795841716
Insights for a Modern Industry 1795841714
Insights for a Modern Industry 1795841714
Insights for a Modern Industry 1795841684
Printed on: November 29, 2026
November 27, 2026
বিনোদন
দীর্ঘ বিরোধ মিটিয়ে নিলেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা
সর্বশেষ খবর
সন্দেহভাজন আরো ৪ হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি
Nov 28, 2026