চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন আরো ৪ জন হাম রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদেরকে ভর্তি করা হয়।
শনিবার সকালে জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে ৫ জন ছেলে ও ২ কন্যাশিশুসহ সন্দেহভাজন হাম রোগী ভর্তি ছিল ৭ জন। গত ২৪ ঘণ্টায় ৩ জন ছেলে ও ১ জন কন্যাশিশুসহ নতুন করে ভর্তি ৪ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২ জন শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এই ৯ জনের মধ্যে ৬ জন ছেলে ও ৩ জন কন্যাশিশু রয়েছে।