রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১৭ শিশু ভর্তি

Published: May 06, 2026 at 02:17 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১৭ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামের প্রাদুর্ভাব আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন ১৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জনকে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে ভর্তি করা হয়েছে। এর আগের দিন ৮ জন শিশুকে ভর্তি করা হয়েছিল।

বুধবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৪৩ জন, নতুন ভর্তি ১৭ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ২ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৬ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি আছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে।

চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২১ জনে। এরই মধ্যে হাম সন্দেহভাজন ৭ জনের মৃত্যু হয়েছে।