বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মবার্ষিকী পালন

Published: May 05, 2026 at 01:55 PM
চাঁপাইনবাবগঞ্জে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে বিখ্যাত দার্শনিক কার্ল মার্ক্সের ২০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘জ্ঞানচক্র, চাঁপাইনবাবগঞ্জ’ নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। 

আলোচনা সভায় বক্তারা বলেন— ইতিহাসে যেসব ক্ষণজন্মা মানুষের আবির্ভাব হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কার্ল মার্ক্স। তিনি ছিলেন একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ ও রাজনীতিক। তাঁর দেখা, বলার ভঙ্গি বা শোনার ক্ষমতা ছিল অন্যদের চেয়ে আলাদা। তিনি ব্যক্তিমালিকানাধীন পুঁজিবাদী শাসনব্যবস্থা ভেঙে সামাজিক মালিকানার সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছেন। শ্রমিকদের অধিকারের কথা বলেছেন। শ্রেণীহীন সমাজের কথা বলেছেন।

প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকুর সভাপতিত্বে সভায় কার্ল মার্ক্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন— ডা. আবু রাকিব, ডা. আব্দুস সালাম, অ্যাডভোকেট আবু হাসিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফ বাবু, শিক্ষক ওয়ালিউল ইসলাম, সাংবাদিক রবিউল হাসান ডলার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক আবু বাকের।

বক্তারা আরো বলেন, আজও পুঁজিবাদের অবসান হয়নি। শ্রেণীহীন সমাজের স্বপ্নও অধরা। কেননা আজও পণ্য উৎপাদনের মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে মালিকপক্ষ পুঁজি ক্রমেই বৃদ্ধি করে যাচ্ছে। 

মার্ক্সের উদ্ধৃতি উল্লেখ করে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। যার হাতে উৎপাদনের উপকরণ থাকে, তার হাতেই সমাজের ক্ষমতা থাকে। একদিন পুঁজিবাদ নিজেই নিজের কবর খনন করবে। কেননা শ্রমিক ছাড়া কোনো পুঁজির অস্তিত্ব নেই। সমস্ত সমাজের মুক্তি নির্ভর করে শ্রমিক শ্রেণীর মুক্তির ওপর। তাই যারা উৎপাদন করে, প্রকৃত মালিকানা তাদেরই হওয়া উচিত।