সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল ব্রিটিশ নাগরিকত্বে আফগান লিগে নাম লেখালেন আমির বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা দিলো দ. আফ্রিকা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সার নিয়ে কৃষকদের অভিযোগ শুনলেন এমপি বুলবুল : দিলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের কমিউনিটি সংলাপ নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ : নাচোলে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
Printed on: November 02, 2026
November 02, 2026
বিনোদন
বিনোদন

মুক্তির আগেই ১১৭ কোটি টাকা আয় করলো শ্রদ্ধার ‘ইথা’

Published: November 02, 2026 at 12:41 PM
মুক্তির আগেই ১১৭ কোটি টাকা আয় করলো শ্রদ্ধার ‘ইথা’

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। ২০২৪ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। দীর্ঘ দুই বছর পর ‘ইথা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এই তারকা। তামাশা আর্টিস্টদের বাস্তবজীবনের নানা ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইথা’ সিনেমা। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার; যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ২ দিনে ২২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। আর মন্তব্যের ঘরে জমা পড়েছে ভূয়সী প্রশংসা। আগামী ৪ ডিসেম্বর, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে এটি। এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমা ভারতীয় বাজারে পরিবেশনার স্বত্ব কিনে নিয়েছে পিভিআর আইনক্স। ৯০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৫৮ লাখ টাকা) বিক্রি হয়েছে এই স্বত্ব। জানা গেছে, অগ্রিম ভিত্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বিশেষ করে নারীপ্রধান একটি সিনেমার ক্ষেত্রে এই অঙ্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিনেমাটির বক্স অফিস সম্ভাবনার ওপর পরিবেশক সংস্থার আস্থার প্রতিফলন এটি। অনেকেই সিনেমাটিকে চলতি বছরের সম্ভাব্য চমক হিসেবে দেখছেন। ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘ইথা’ সিনেমা পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। এতে শ্রদ্ধা কাপুরের সহশিল্পী হিসেবে রয়েছেন—রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান, অনন্ত জোশি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে তাদের সংগীত। সিনেমাটি নির্মাণের জন্য বিশাল আয়োজন করেছেন নির্মাতারা। মারাঠি সংস্কৃতির চিত্রায়ণ, আগে কখনো না দেখা শ্রদ্ধার লুক এবং বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা—সব মিলিয়ে আলোচনায় ‘ইথা’।