বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
May 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি

Published: May 05, 2026 at 12:55 PM
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৮ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন ৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগের দিন ৯জন শিশুকে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৪৮ জন, নতুন ভর্তি ৮ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৩ জন রোগী ভর্তি আছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে।

চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৪ জনে। এরই মধ্যে হাম সন্দেহভাজন ৭ জনের মৃত্যু হয়েছে।