বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
May 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

Published: May 04, 2026 at 02:38 PM
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিয়ে মোকাবিলায় ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শেষ হয়েছে। সদর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে গত গত শনিবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় কর্মশালায় ইমাম, কাজী, মাওলানা, পুরোহিতসহ ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

এতে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে করণীয় এবং সামাজিক আচরণ পরিবর্তনে ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। 

কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া, দ্বিতীয় দিনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং তৃতীয় দিনে নবাবগঞ্জ থানার নারী ও শিশু সেলের এসআই মোসা. রক্সি খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন— এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যরা। 

প্রশিক্ষণে বক্তারা বলেন, ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব। বিশেষ করে খুতবা, ওয়াজ-মাহফিল এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সহজ হয়। 

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।