সোমবার ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 17, 2026
May 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ১১ দলের

Published: May 02, 2026 at 09:14 AM
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ১১ দলের

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ১১ দলের


‘জুলাই সনদ ও গণভোটের গণরায়’ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে জামায়াত| শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়| 

পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল| 

জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, জামায়াত নেতা চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুখলেশুর রহমান, পৌর জামায়াতের আমির মো. আব্দুল আলিম, শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, ছাত্রশিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ| 

বক্তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়ে জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করার জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান| তা না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন| 

সমাবেশ শেষে পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শান্তি মোড়ে গিয়ে শেষ হয়| 

মিছিলে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন|