রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবসে গণসংগীতের আসর

Published: May 01, 2026 at 07:16 PM
চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবসে গণসংগীতের আসর


মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংগীতের আসর বসেছিল। চাঁপাইনবাবগঞ্জ শহরের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ। এতে বিভিন্ন শ্রেণী-পেশার বিভিন্ন বয়সি মানুষ অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে লালন গান, কবিতা আবৃত্তি, নাচ ও দিবসকেন্দ্রিক আলোচনাও হয়।

সংগঠনের সভাপতি মাসরুফা খাতুনের  সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। সহসভাপতি ফারাহ উলফাৎ রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন চিকিৎসক আবু রাকিব। 

ওস্তাদ আলী হোসেনের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করেন বিপ্লব কর্মকার, ফারাহ্ উলফাৎ রহমান, মাসরুফা খাতুন, সাবরিন আখতার, রামিজ আহমেদ, উৎস আসেফ, নাফিউল হাসান, মানসুরা খাতুন। 

লালন সংগীত পরিবেশন করেন চাঁপাই বাউল ভক্তকূলের কাউসার রিপন, আব্দুর রাকিব। তাঁদের সহযোগিতা করেন ওস্তাদ আলী হোসেন ও রাসেল আলী। 

কবিতা আবৃত্তি করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রাকিবুল হাসান।  গণসংগীতের সাথে নাচ পরিবেশন করেন সাধারণ সম্পাদক রামিজ আহমেদ।

বক্তারা বলেন, শ্রমিকদের নায্য অধিকার আদায়ের যে লড়াই-আন্দোলন, তার ফসল মহান মে দিবস। দীর্ঘদিন থেকে লাল পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসলেও আজও শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। দেশ উন্নয়নের পথে চললেও আজও দেখা যায় কাজের সন্ধানে শ্রমিকদের রাস্তার ধারে অবস্থান। মজুরি বৈষম্য আজও বিদ্যমান। আজও শ্রমিকরা তাঁদের বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করে আসছে।