রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

Published: May 01, 2026 at 06:34 PM
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত


‘সুস্থ শ্রমিক,কর্মঠ হাত,আসবে এবার নব প্রভাত, মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে গত  শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। 

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এর সেখান থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সুশোভিত র‌্যালিটি শ্রমিকদের সংহতি আর ঐক্যের এক অনন্য রূপ তুলে ধরে। 

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। 

আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বিশিষ্ট শিল্পপতি মো. আকবর হোসেন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজসহ অন্যরা।

সভায় বক্তারা শিকাগোর ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকের মানবিক মর্যাদা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে শ্রমিকরা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের হাসিমুখই হোক আজকের দিনের সার্থকতা। মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে, যোগ করেন তারা।